যুদ্ধ শেষ হবে আলোচনার টেবিলে, প্রত্যাশা ন্যাটো প্রধানের

 যুদ্ধ শেষ হবে আলোচনার টেবিলে, প্রত্যাশা ন্যাটো প্রধানের

পশ্চিমা সামরিক জোট ন্যাটো প্রধান জেনস স্টোলটেনবার্গ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং জাতীয় উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।



এই বৈঠকে ইউক্রেনে এবং ন্যাটো জোটকে সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে ধন্যবাদ প্রদান করে স্টোলটেনবার্গ বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণেই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে প্রতিদিন পার্থক্য তৈরি হচ্ছে।



ন্যাটো প্রধান বলেন, প্রেসিডেন্ট পুতিন ক্ষুদ্রতর ন্যাটো চান। মূলত এ কারণেই তিনি ইউক্রেনে আক্রমণ করেছেন। কিন্তু তিনি ন্যাটোকে আরও বেশি পাচ্ছেন।


সিএনএনের সাংবাদিক এমজে লি ইউক্রেনে যুদ্ধ শেষ হওয়া নিয়ে স্টোলটেনবার্গের মন্তব্য জানতে চান। জবাবে তিনি বলেন, প্রকৃতগতভাবে যুদ্ধ নিয়ে ভবিষ্যতদ্বাণী করা যায় না। আমাদের দীর্ঘ সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। রাশিয়ার বিরুদ্ধে দেশ রক্ষায় ইউক্রেন কঠিন মূল্য দিচ্ছে মন্তব্য করে ন্যাটো প্রধান বলেন, রাশিয়াও ব্যাপক হতাহতের শিকার হচ্ছে। আলোচনার টেবিলে যুদ্ধ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিডিপ্রতিদিন/কবিরুল

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

ম্যারাডোনা এখন কলকাতায়