ইয়েমেনে সৌদি জোটের হামলায় ৯৫ বিদ্রোহী নিহত

ইয়েমেনে সৌদি জোটের হামলায় ৯৫ বিদ্রোহী নিহত

সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে অন্তত ৯৫ জন হুথি বিদ্রোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ইয়েমেনের উত্তরাঞ্চলের তেল-গ্যাস সমৃদ্ধ মারিব শহরের কাছে চালানো হামলায় এ ঘটনা ঘটে।

এক বিবৃতিতে ইয়েমেন সরকার জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলীয় মারিব অঞ্চলের পার্শ্ববর্তী আল-জাওবা এবং আল-কাসারা নামক দু’টি জেলায় বিদ্রোহীদের অবস্থানে বিমান হামলার মাধ্যমে ২২টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব হামলায় ৯৫ জন হুথি বিদ্রোহী নিহত এবং ১১টি সামরিক যান ধ্বংস হয়।

এদিকে, সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, গত ১১ অক্টোবর থেকে মারিব ও এর আশপাশে চালানো বিমান হামলায় প্রায় ২ হাজার হুথি বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। তবে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা নিজেদের ক্ষয়ক্ষতির কথা খুব কমই প্রকাশ করে থাকে। তবে সৌদি নেতৃত্বাধীন জোটের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।

বিডি-প্রতিদিন/শফিক

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়