চীনের ত্রুটিযুক্ত ড্রোন কিনে বিপাকে পাকিস্তানের বিমান বাহিনী

 

চীনের ত্রুটিযুক্ত ড্রোন কিনে বিপাকে পাকিস্তানের বিমান বাহিনী
ফাইল ছবি
Google News

চীনের তৈরি চালক বিহীন সশস্ত্র ড্রোন ক্রয় করে বিপাকে পড়েছে পাকিস্তানের বিমান বাহিনী। কারণ সেগুলো কোনো কাজে লাগানো যাচ্ছে না। এ বিষয়ে পাকিস্তান বারবার সাহায্যের আবেদন জানালেও সাড়া দিচ্ছে না চীন। ত্রুটিযুক্ত ওই তিনটি ড্রোন বানিয়েছে চীনের চেংদু এয়ারকাফ্ট ইন্ড্রাস্ট্রি গ্রুপ এবং ড্রোন বিক্রি করেছে চীনের ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএটিআইসি)।

চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিমান বাহিনীতে তা অন্তর্ভূক্ত করা হয়্। ড্রোনগুলো আকাশে উড়ানোর কথা থাকলেও তা এখন ভূমিতেই পড়ে আছে। এর আগেও ড্রোনে ত্রুটি দেখা দেওয়ায় চীনের একটি প্রতিনিধি দল এসে সেগুলো মেরামত করেছিল। এবার ড্রোন মেরামত ও রক্ষণাবেক্ষণে আরও  প্রশিক্ষিত দল পাঠাতে অনুরোধ জানিয়েছে পাকিস্তান। তবে চীনের ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন এখনো সে অনুরোধে সাড়া দেয়নি।

চীন পাকিস্তানের মধ্যে বড় মাপের যে চুক্তি হয়েছে তার অংশ হিসেবে এসব ড্রোন ক্রয় করা হয়। ওই চুক্তির আওতায় ৫০টি ড্রোন নির্মাণ করা হবে পাকিস্তানে। জানা গেছে, তিনটি ড্রোনের দুটিতেই জিপিএস সমস্যা পাওয়া গেছে যা ড্রোনের পরিচালনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

ড্রোনগুলো হস্তান্তরের সময় পাকিস্তান ও চীনের সামরিক কর্মকর্তারা জানিয়েছিলেন, এসব সশস্ত্র ড্রোন ভূমি ও আকাশে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আক্রমণ ও ধ্বংস করতে সক্ষম। এখন মারাত্মক ত্রুটি দেখা দেওয়ায় রীতিমতো বিপাকে পড়েছে পাকিস্তান।

লেখক: ভারতীয় কলামিস্ট

বিডি প্রতিদিন/ফারজানা

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়