মিন্নিকে গাজীপুর মহিলা কারাগারে স্থানান্তর

 

মিন্নিকে গাজীপুর মহিলা কারাগারে স্থানান্তর

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নীকে আজ বরগুনা জেলা কারাগার থেকে গাজীপুর মহিলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। 

বরগুনার কারাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন আজ বিকালে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ সকালে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি আয়শা সিদ্দিকা মিন্নীকে গাজীপুর মহিলা কারাগারে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর জানান, তাদের পরিবারের কেউই মিন্নিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়ার বিষয়টি জানেন না। আজ বিকালে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছেন। 

কারাধ্যক্ষ মৃত্যুদণ্ড প্রাপ্ত অপর ৫ জন আসামির বিষয়ে বলেন, তারা এখনো বরগুনা কারাগারে রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে তাদের বিষয় সিদ্ধান্ত নেয়া হবে।

বিডি প্রতিদিন/আবু জাফর

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

ম্যারাডোনা এখন কলকাতায়