কাশ্মির-গিলগিট পাক মানচিত্র থেকে বাদ, ভারতের প্রতি 'দিওয়ালি উপহার' সৌদির!

 

কাশ্মির-গিলগিট পাক মানচিত্র থেকে বাদ, ভারতের প্রতি 'দিওয়ালি উপহার' সৌদির!

এক সময়ের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের সাথে সাম্প্রতিক নানা ইস্যুতে তিক্ত সম্পর্ক যাচ্ছে সৌদি আরবের। পাকিস্তানের ক্রমাগত চীন ও তুরস্ক ঘেঁষা পররাষ্ট্রনীতি ও মধ্যপ্রাচ্যে তুর্কি নীতিকে সমর্থনের খেসারত স্বরুপ পাকিস্তানকে দেয়া অনেক সুবিধাই তুলে নিচ্ছে সৌদি আরব।

সম্প্রতি বিশ্বের অর্থনৈতিক ভাবে শক্তিশালী ২০ দেশের সংগঠন জি-২০’র রিয়াদ সম্মেলনকে কেন্দ্র করে ছাপানো নতুন ২০ রিয়ালের মুদ্রার পিছন দিকে একটি বিশ্ব মানচিত্রের ছবি ছাপা হয়েছে। সেখানে পাক শাসিত কাশ্মির ও গিলগিট বালতিস্তানকে পাকিস্তানের মানচিত্র থেকে আলাদা করে একটি অন্য দেশ হিসেবে দেখানো হয়েছে। আর এটিকে ভারতের প্রতি সৌদি আরবের ‘দিওয়ালি উপহার’ বলে কটাক্ষ করছেন পাক শাসিত কাশ্মিরের অ্যাকটিভিস্ট আইয়ুব মির্জা।

আইয়ুব মির্জা তার টুইটে লেখেন, পাকিস্তানের মানচিত্র থেকে কাশ্মির ও গিলগিট বালতিস্তানকে মুছে দেয়া যেন সৌদি আরবের পক্ষ থেকে ভারতের জন্য দীপাবলির উপহার স্বরূপ! 

সম্প্রতি কাশ্মীর ইস্যুতে মুসলিম দেশগুলোকে নিয়ে বৈঠক না করায় সৌদি আরবের সমালোচনা করেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। ফলে পাকিস্তানকে ধারে তেল সরবরাহ চুক্তি বাতিল করে দেয় সৌদি আরব।

পরিস্থিতি সামাল দিতে সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে রিয়াদে পাঠিয়ে সম্পর্কের তিক্ততা কমানোর চেষ্টা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু তার সেই উদ্যোগ কোনো কাজেই এলো না। পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে দেখাই করলেন না সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

বিডি প্রতিদিন/ মজুমদার

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়