ভারতের কোনও অংশ দখল করেনি চীন, সর্বদলের বৈঠকে জানালেন মোদি

ভারতের কোনও অংশ দখল করেনি চীন, সর্বদলের বৈঠকে জানালেন মোদি

ভারতের কোনও অংশ দখল করতে পারেনি চীনের সেনাবাহিনী। লাদাখ নিয়ে সর্বদলীয় বৈঠকে এমনই বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি আশ্বস্ত করে বলেছেন, সীমান্তের নিরাপত্তায় যথেষ্ট সক্ষম দেশের সেনাবাহিনী। তাদের উপরেও দেশের পূ্র্ণ আস্থা রয়েছে দেশবাসীর। কোনও বাহ্যিক চাপের কাছে ভারত নতি স্বীকার করবে না বলেও আশ্বস্ত করেছেন মোদি।
ভারতের সুরক্ষায় যা যা করণীয়, তা করা হবে বলেই সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন নরেন্দ্র মোদি৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করার জন্য সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে৷
চীনা সেনাবাহিনী ভারতীয় এলাকা দখল করেছে কিনা বা অনুপ্রবেশ ঘটিয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছিল প্রধান বিরোধী দল কংগ্রেস। এদিন সর্বদল বৈঠকে মোদি দাবি করেন, চীনা সেনা সীমান্ত পেরিয়ে ভারতীয় এলাকায় অনুপ্রবেশ ঘটায়নি, কোনও পোস্টও দখল করেনি৷
তিনি বলেন, 'আমাদের ২০ জন সেনা শহীদ হয়েছেন ঠিকই, কিন্তু যারা ভারত মাতার দিকে চোখে তুলে তাকিয়েছিল, তাদের তারা উচিত শিক্ষা দিয়েছেন।'
সেনার উপর পূর্ণ আস্থা রেখে প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, 'আমাদের সেনার উপরে দেশবাসীর পূর্ণ আস্থা রয়েছে৷ আমি সেনাবাহিনীকেও আশ্বস্ত করতে চাই, গোটা দেশ তাদের সঙ্গে রয়েছে।'
প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা সরকার দিয়েছে বলেও সর্বদল বৈঠকে জানিয়েছেন তিনি।
নরেন্দ্র মোদি এ দিন আরও দাবি করেছেন, ভারত কোনও দিন বাহ্যিক চাপের কাছে নতিস্বীকার করেনি৷ এবারেও দেশের নিরাপত্তায় যা করণীয়, তা করা হবে। উন্নত পরিকাঠামোর সাহায্যে দুর্গম এলাকাতেও সেনার হাতে জরুরি সরঞ্জামের সহজে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। ভারত শান্তি এবং বন্ধুত্বের পক্ষে৷ কিন্তু দেশেক অখণ্ডতা ও সার্বভৌমত্বের সঙ্গে কোনও আপোষ করা হবে না৷
২০টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে হাজির ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে সব দলই চীনের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়