শুদ্ধানন্দ মহাথেরের মৃত্যুতে ভারতীয় হাই কমিশনের শোক প্রকাশ

শুদ্ধানন্দ মহাথেরের মৃত্যুতে ভারতীয় হাই কমিশনের শোক প্রকাশ
শুদ্ধানন্দ মহাথের (ফাইল ছবি)

রাজধানীর কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ ও সংঘনায়ক ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকার ভারতীয় হাই কমিশন। মঙ্গলবার ভারতীয় হাই কমিশন এক বার্তায় এ শোক প্রকাশ করে।
শোক বার্তায় বলা হয়, ‘বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। একই সঙ্গে তার আত্মার শান্তি কামনা করছি।’
এর আগে মঙ্গলবার সকালে ভদন্ত শুদ্ধানন্দ মহাথের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়ায় এক সম্ভ্রান্ত বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা বংঘ চন্দ্র বড়ুয়া এবং মা রেবতী বালা বড়ুয়া। 
বিডি প্রতিদিন/আরাফাত

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

ম্যারাডোনা এখন কলকাতায়