কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা

শীতের তীব্রতা কমে আসার পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

এর মধ্যে গতকাল শনিবার রাজশাহী ও পটুয়াখালীর কিছু এলাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলছে, সারা দেশের বেশির ভাগ এলাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে।

দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থা কিছু কিছু জায়গায় আজ থেকে প্রশমিত হতে পারে।
প্রথম আলো

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

ম্যারাডোনা এখন কলকাতায়