মিয়ানমারসহ নতুন ছয় দেশের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

মিয়ানমারসহ নতুন ছয় দেশের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিয়ানমার ও নাইজেরিয়াসহ নতুন ছয়টি দেশের ওপর বিধিনিষেধ দিয়ে বিস্তৃত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন। শুক্রবার এক আদেশে তিনি এ নতুন নিষেধাজ্ঞা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নতুন বিধিনিষেধের ফলে ইরিত্রিয়া, নাইজেরিয়া, মিয়ানমার ও কিরগিজস্তানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ কমে আসবে। সুদান ও তানজানিয়ার নাগরিকদের জন্য বন্ধ হবে ‘ডাইভারসিটি ভিসা’। তবে দেশ ছয়টির নাগরিকদের ভ্রমণ ভিসা, শিক্ষার্থী ও ব্যবসা সংশ্লিষ্ট ভিসা আগের মতোই চালু থাকবে। নিরাপত্তা ও তথ্য-ভাগাভাগি বিষয়ে যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া মান অর্জনে ব্যর্থ হওয়ায় নতুন এ ছয় দেশকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে বলে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি শ্যাড ওলফ জানিয়েছেন। ট্রাম্প প্রশাসনের নতুন এ নীতি ২১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। মূলত পাসপোর্ট সংক্রান্ত প্রযুক্তির আধুনিকায়ন না ঘটানো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্দেহভাজন জঙ্গি ও অপরাধীদের বিষয়ে তথ্য ভাগাভাগি না করার কারণেই এ দেশগুলোকে ভিসা নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে ওলফ জানিয়েছেন
Logo of Bangladesh Pratidin

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

ম্যারাডোনা এখন কলকাতায়