তালেবানদের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট যুক্তরাষ্ট্র/১০:১১, ১৪ ফেব্রুয়ারি, ২০২০

তালেবানদের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট যুক্তরাষ্ট্র
ছবি: আল জাজিরা
মার্কিন-তালেবান আলোচনার অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় চমৎকার গুরুত্বপূর্ণ যুগান্তকারী অগ্রগতি হয়েছে।
বৃহস্পতিবার পম্পেও আরো জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানদের সঙ্গে আলোচনা সামনের দিকে আরো বাড়ানোর জন্য সম্মতি দিয়েছেন।
এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার বলেন, এক সপ্তাহের জন্য সংঘর্ষ কমানোর বিষয়ে তালেবানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনা হয়েছে।
এদিকে তালেবানের পক্ষ থেকে এক কর্মকর্তা এএফপিকে জানান্, শুক্রবার থেকেই এক সপ্তাহের সংঘর্ষ বন্ধ শুরু হতে পারে।
টুইন টাওয়ারে হামলার পর ২০০১ সালে আফগানিস্তানে সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এখনো আফগিনাস্তানে প্রায় ১৩ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তালেবানদের সঙ্গে মার্কিন যুদ্ধে এই পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।বিবিসি।
ইত্তেফাক/এআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়