ভারতে কোটি মানুষের অভ্যর্থনার অপেক্ষায় ট্রাম্প

ভারতে কোটি মানুষের অভ্যর্থনার অপেক্ষায় ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ভারত সফরে আহমেদাবাদে পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাবে্ন এক কোটি মানুষ। যুক্তরাষ্ট্র একটি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এমনটি জানিয়েছেন ।
সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, নরেন্দ্র মোদি আমাকে বলেছেন যে আহমেদাবাদে পৌঁছানোর পর এক কোটি মানুষ ২২ কিলোমিটার রাস্তা জুড়ে আমাকে স্বাগত জানাবে। আগামী ২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে ২২ কিলোমিটার রাস্তা এক সঙ্গে ভ্রমণ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তবে আহমেদাবাদের পৌর মেয়রের দেয়া তথ্যের সঙ্গে ট্রাম্পের কথার কোন মিল নেই। বৃহস্পতিবার আহমেদাবাদের পৌর মেয়র ভিজয় নেহরা বলেন, ট্রাম্পকে স্বাগত জানাবেন আহমেদাবাদের এক লাখ মানুষ।
এর আগে ভারতের কাছ থেকে খুব ভালো আচরণ না পেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পছন্দ করেন বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইত্তেফাক/এআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়