অতীত রেকর্ড ভেঙে করোনা ভাইরাসের ভ্যাকসিন আসছে ৩ মাসের মধ্যে!

অতীত রেকর্ড ভেঙে করোনা ভাইরাসের ভ্যাকসিন আসছে ৩ মাসের মধ্যে!
প্রতীকী ছবি

বর্তমানে বিশ্বব্যাপী আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাস রোধে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে চীনসহ উন্নত রাষ্ট্রগুলো।
এরইমধ্যে যুক্তরাষ্ট্রের একদল গবেষক আশা করছেন, আগামী তিন মাসের মধ্যে তারা আক্রান্তদের শরীরে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে সক্ষম হবেন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) বরাতে ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী তিন মাসের মধ্যে আক্রান্তদের শরীরে করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ সম্ভব হলে তা হবে বিরল ঘটনা। কেননা, এর আগে কোনও মহামারীতে এত দ্রুততম সময়ে প্রতিষেধক আবিষ্কার করে তা প্রয়োগের রেকর্ড নেই।
 
প্রতিবেদনে আরও বলা হয়, জেনেটিক কোড আরএনএ (রাইবো নিউক্লিক অ্যাসিড) বিশ্লেষণ করে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। জেনেটিক কোড হাতে এলেই করোনাভাইরাসের কোনও নমুনা সংগ্রহ ছাড়াই ভ্যাকসিন তৈরিতে সক্ষম হবেন তারা।
চীনের বিজ্ঞানীরা ঘোষণা দিয়েছেন, তারা নতুন করোনাভাইরাসের জেনেটিক ক্রমবিন্যাস শনাক্ত করতে সক্ষম হয়েছেন। এর ফলে প্রতিষেধক আবিষ্কার এখন সহজ হবে।
এর আগে ২০০৩ সালে সার্স (সিভিয়ার একিউট রেসপিরেটরি সিনড্রোম) মহামারী আকার ধারণ করলে এর প্রতিষেধক আবিষ্কারে ২০ মাস সময় নেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা।
বিডি প্রতিদিন/কালাম

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়

পাকিস্তানে তালেবান ও সৌদি যুবরাজের বৈঠক!