আমরা আর বাধ্য নই', যুক্তরাষ্ট্রকে বার্তা উত্তর কোরিয়ার

'আমরা আর বাধ্য নই', যুক্তরাষ্ট্রকে বার্তা উত্তর কোরিয়ার
ফাইল ছবি

নিজেই অস্ত্র পরীক্ষার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এবার নিজেই সেই নিষেধাজ্ঞা ভেঙে মিসাইল পরীক্ষার হুমকি দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। নতুন বছরের শুরুতেই সেকথা জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান, খুব তাড়াতাড়ি কোনও এক নতুন ধরনের কৌশলগত অস্ত্র দেখতে পাবে গোটা বিশ্ব। তবে আলোচনার পথও খোলা রেখে কিম বলেছেন, “ক্ষেপণাস্ত্র পরীক্ষা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের আচরণের উপর।”
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলাকালীন কিম নিজেই একতরফাভাবে পারমাণবিক ও দূরপাল্লার মিসাইল পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা করেন। এরপর দু’বছরেরও বেশি সময় ধরে উত্তর কোরিয়া দূরপাল্লার আর কোনও মিসাইল পরীক্ষা চালায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অগ্রগতির ফলে উত্তর কোরিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাবে, এমন আশা থেকেই নেতা কিম জং উন অস্ত্র পরীক্ষা বন্ধ রাখার ওই ঘোষণা করেছিলেন। কিন্তু আবারও সিদ্ধান্ত বদলাচ্ছেন তিনি।
ট্রাম্প তিনবার বৈঠক করেছেন কিমের সঙ্গে। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষায় সংযত থাকার পদক্ষেপকেও বড় ধরনের কূটনৈতিক অর্জন বলে ট্রাম্প একাধিকবার উল্লেখ করেছেন। কিন্তু উত্তর কোরিয়া পুরোপুরি পারমাণবিক কর্মসূচী বাদ না দেওয়া পর্যন্ত তিনি দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হননি।
 
উত্তর কোরিয়া নিষেধাজ্ঞার ব্যাপারে কিছু ছাড় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেও কোনও ফল হয়নি। দু’পক্ষের মধ্যে শুরু হওয়া অগ্রগতিও তাই থমকে থেকেছে।
গতকাল বুধবার (১ জানুয়ারি) উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমে কিম জানালেন, স্বঘোষিত নিষেধাজ্ঞা মানতে আর বাধ্য নয় উত্তর কোরিয়া। দ্রুতই আবার এ ধরনের পরীক্ষা চলবে। কারণ যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে আর নিষেধাজ্ঞাও জোরদার করছে। এই পরিস্থিতিতে আমাদের একতরফাভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকার আর কোনো যুক্তি নেই।

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়