ফিলিপাইনে টাইফুনের আঘাতে নিহত ২১

ফিলিপাইনে টাইফুনের আঘাতে নিহত ২১
সংগৃহীত ছবি

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে টাইফুন ‘পেনফোন’র আঘাতে অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। দেশটির সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এর আগে মঙ্গলবার ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় সামার প্রদেশে প্রথম আঘাত হানে টাইফুন পেনফোন। ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বাতাসের গতিবেগে ঝড়ের সঙ্গে এসময় ভারী বর্ষণ ও জলোচ্ছাসও আঘাত হানে।
ঝড়ের কারণে ভূমিধস ও গাছপালা উপড়ে পড়ার কারণে দেশটির যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়া ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ইতোমধ্যে পানিবন্দি ১০ হাজার লোককে উদ্ধার করে নিরাপদস্থানে নেওয়া হয়েছে বলে জানায় দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়