ইরাকে আইএস প্রধান বাগদাদির ডেপুটি আটক

ইরাকে আইএস প্রধান বাগদাদির ডেপুটি আটক

ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠি (আইএস) এর সাবেক প্রধান আবুবকর বাগদাদির ডেপুটি আবু খালদুনকে আটক করেছে ইরাকের নিরাপত্তা বাহিনী। আবু খালদুনকে মঙ্গলবার ইরাকের উত্তরাঞ্চীয় কিরকুক প্রদেশের হুয়াইজা শহরের একটি বহুতল ভবন থেকে আটক করা হয়। খবর জেরুজালেম পোস্ট'র।
খবরে বলা হয়, ধরা পড়ার ভয়ে ইবনে খালদুন নিজের নাম পরিবর্তন করে শা’লান উবাইদ রেখেছিল। তিনি এক সময় ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ সালাহউদ্দিনে আইএসের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।    
বাগদাদির নেতৃত্বে আইএস ২০১৪ সালের মাঝামাঝি সময়ে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। নিজেদের দখলীকৃত এলাকায় সে সময় মানুষ হত্যা, ধর্ষণ, ঘরবাড়ি ধ্বংসসহ নানা ধরনের ভয়াবহ অপরাধযজ্ঞ চালায়। 
বিডি প্রতিদিন/হিমেল

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়

পাকিস্তানে তালেবান ও সৌদি যুবরাজের বৈঠক!