ফের সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেন

ফের সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেন

সৌদি আরবের আরও একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেনের হুথি সমর্থিত সেনারা । এবার তারা ড্রোনটি ভূপাতিত করেছে উত্তর-পূর্বাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে।
হুথি আনসারুল্লাহ আন্দোলনের মিডিয়া ব্যুরো জানিয়েছে, চীনের তৈরি মধ্যম উচ্চতায় দীর্ঘ সময় ধরে উড়তে সক্ষম উইং লুং নামের একটি ড্রোন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করে।
গত কয়েক মাস ধরে ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের বিমান, হেলিকপ্টার ও ড্রোন নিয়মিতভাবে ভূপাতিত করে চলেছে। ইয়েমেনের হাজ্জাহ প্রদেশের যে এলাকায় এবার হুথি সমর্থিত সেনারা সৌদি ড্রোনটি ভূপাতিত করেছে, গত ১৯ এপ্রিল ঠিক একই এলাকায় তারা আরেকটি ড্রোন ভূপাতিত করেছিল।
গত বৃহস্পতিবার আনসারুল্লাহ বাহিনী সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করে। ওই ঘটনায় হেলিকপ্টারের দুই পাইলট নিহত হন।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানিয়েছিলেন, সৌদি হেলিকপ্টারটি শত্রুতামূলক তৎপরতায় নিয়োজিত ছিল। তিনি সে সময় ইয়েমেনের আকাশসীমায় শত্রুর যেকোনও ধরনের বিমান, হেলিকপ্টার কিংবা ড্রোন প্রবেশের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। সূত্র: পার্সটুডে
বিডি প্রতিদিন/কালাম

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

ম্যারাডোনা এখন কলকাতায়