ভারতের নাগরিকত্ব সংশোধনী বিলে মন্ত্রিসভার অনুমোদন

ভারতের নাগরিকত্ব সংশোধনী বিলে মন্ত্রিসভার অনুমোদন
ছবি-সংগৃহীত
অবশেষে দীর্ঘদিনের বিতর্কের পর ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে ‘সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল’ বা ‘নাগরিকত্ব সংশোধনী বিল’। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে এই বিলে বুধবার অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই বিলটি আগামী সপ্তাহে সংসদে গৃহীত হবে বলে আশা করা হচ্ছে।
ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার বিজেপি সাংসদদের উদ্দেশে বলেন, এই বিলটি অগ্রাধিকার পাবে, বিলটি ঠিক জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা শেষ করার জন্যে ৩৭০ অনুচ্ছেদে বাতিলের বিষয়ে নেওয়া সিদ্ধান্তের মতোই গুরুত্বপূর্ণ।
এনডিটিভি বলছে, এই বিলের লক্ষ্য হল হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সী এই ৬টি সম্প্রদায়কে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা। এই বিলে নির্বাচিত বিভাগগুলিতে অবৈধ অভিবাসীদের ছাড় দেওয়ার জন্য বিদ্যমান আইনটি সংশোধন করা হয়েছে।
তবে বিরোধীরা এই বিলটিকে মুসলমানদের বাদ দেওয়া নিয়ে দেশের ধর্মনিরপেক্ষ নীতির বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ হিসাবে সমালোচনা করেছে।
এই বিলের বিরুদ্ধে দেশটির আসামসহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ব্যাপক প্রতিবাদ হয়েছিল।
এর আগে ২০১৬ সালে বিজেপির 'পরম বন্ধু' দল অসম গণ পরিষদ (এজিপি) ২০১৬ সালে লোকসভায় এই বিলটির বিরোধিতা করেছিল এবং এমনকি এর প্রতিবাদে ক্ষমতাসীন জোট সরকার থেকেও বেরিয়ে আসে তারা। বিলটি তখনকার মতো বাতিল হয়ে গেলে এজিপি ফিরে আসে জোটে।
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়