নৌশ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

খাবার ভাতা, মজুরিসহ বিভিন্ন দাবিতে নৌযানশ্রমিকেরা ধর্মঘট (কর্মবিরতি) পালন করে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নখাবার ভাতা, মজুরিসহ বিভিন্ন দাবিতে নৌযানশ্রমিকেরা ধর্মঘট (কর্মবিরতি) পালন করে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নসারা দেশে নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শ্রম অধিদপ্তরে বৈঠকের পর দাবি-দাওয়া পূরণের আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক প্রতিনিধিরা।
বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার বিষয়টি নিশ্চিত করেন।
নৌযান শ্রমিকেরা শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে ধর্মঘটের (কর্মবিরতি) ডাক দিয়েছিলেন। বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের ১৪ দফা ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১১ দফা বাস্তবায়নের দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।
প্রথম আলো

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়

পাকিস্তানে তালেবান ও সৌদি যুবরাজের বৈঠক!