বালুচিস্তানে বাস দুর্ঘটনা, ৯ পাক নৌসেনা নিহত

বালুচিস্তানে বাস দুর্ঘটনা, ৯ পাক নৌসেনা নিহত
ছবি-সংগৃহীত
পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে চলন্ত বাস খাদে পড়ে দেশটির অন্তত ৯ নৌসেনা নিহত হয়েছেন। এছাড়া আহত আরো ২৯ জন। গতকাল মঙ্গলবার বালুচিস্তানে ভয়াবহ এই বাস দুর্ঘটনা ঘটে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, নৌসেনা বহনকারী বাসটি গওয়াদার জেলার ওড়মারা এলাকা থেকে করাচিতে যাচ্ছিল। নৌসেনারা ছুটিতে তাদের বাড়িতে যাচ্ছিল বলে খবরে বলা হয়েছে।
প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ব্রেক-ফেইলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
বালুচের সহকারী কমিশনার বেলা জামিল বলেন, বাসটি লাসবেলার বোজিতে পৌঁছালে খাদে পড়ে যায়।
তিনি আরো বলেন, দুর্ঘটনার পর দ্রুত নৌ সেনা, কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। পরবর্তীতে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়

পাকিস্তানে তালেবান ও সৌদি যুবরাজের বৈঠক!