বলিভিয়ার অশান্তির নেপথ্যে ‘সাদা সোনা’, যা পরবর্তী বিশ্বের আকাঙ্ক্ষিত বস্তু

বলিভিয়ার অশান্তির নেপথ্যে ‘সাদা সোনা’, যা পরবর্তী বিশ্বের আকাঙ্ক্ষিত বস্তু

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। গত ২০ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগে অশান্ত হয়ে ওঠে দেশটির রাজনৈতিক অঙ্গন। পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রেসিডেন্ট ইভো মোরালেস। 
সাবেক রক্ষণশীল সিনেটর জিনাইন আনেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিজের নাম ঘোষণা করলেও এবার রাস্তায় নেমেছে মোরালেসপন্থিরা। বলিভিয়ার এই অশান্তির কারণ হিসেবে সামনে চলে এসেছে এক ‘সাদা সোনা’র গল্প।
বলিভিয়ার এমন অশান্ত রূপ ধারণ করার নেপথ্য কারণ হিসেবে সামনে চলে এসেছে দেশটির এক মূল্যবান খনিজ সম্পদ। ‘সাদা সোনা’ হিসেবে পরিচিতি পাওয়া এই খনিজের নাম আসলে লিথিয়াম। এই লিথিয়ামই হতে যাচ্ছে পরবর্তী বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত বস্তু। কারণ হালকা এই ধাতুটি ইলেকট্রিক ব্যাটারি তৈরির অতি গুরুত্বপূর্ণ কাঁচামাল। জ্বালানি তেলের বিকল্প খোঁজা পৃথিবীর কাছে তাই লিথিয়ামই হতে যাচ্ছে পরবর্তী শক্তি উৎস। এটিকে বলা হচ্ছে, ভবিষ্যতের ‘নতুন তেল’।
পৃথিবীর বিভিন্ন দেশে জ্বালানি তেলের বদলে ব্যাটারিচালিত ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়ছে। তাই বাড়ছে লিথিয়ামের চাহিদাও। মূল্যবান এই খনিজটিকে একবিংশ শতকের ‘ফার্স্ট গোল্ড’ও বলেন অনেকে। কারণ বর্তমানে তেলের চাহিদা যে স্থান দখল করে আছে, ভবিষ্যতে সেই স্থানটিই দখল করতে যাচ্ছে লিথিয়াম।
সূত্র: দ্য কনভারসেশন
বিডি প্রতিদিন/কালাম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়