পদার্থে নোবেল পেলেন ৩ জন

পদার্থে এবার নোবেল পেয়েছেন জেমস পেবলস (বাঁয়ে), মিচেল মেয়র (মাঝে) ও ডিডিয়ের কুইলজ (ডানে)। ছবি: টুইটার/নোবেল পুরস্কারের সৌজন্যেপদার্থে এবার নোবেল পেয়েছেন জেমস পেবলস (বাঁয়ে), মিচেল মেয়র (মাঝে) ও ডিডিয়ের কুইলজ (ডানে)। ছবি: টুইটার/নোবেল পুরস্কারের সৌজন্যেমহাবিশ্ব নিয়ে ‘যুগান্তকারী’ আবিষ্কারের জন্য এবার তিন বিজ্ঞানীকে পদার্থে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, আজ মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী হিসেবে জেমস পেবলস, মিচেল মেয়র ও ডিডিয়ের কুইলজের নাম ঘোষণা করা হয়।
জেমস পেবলস কানাডীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক এবং অন্য দুজন সুইস নাগরিক।
মহাবিশ্বের বিবর্তনবিষয়ক গবেষণা ও দূরবর্তী একটি গ্রহ আবিষ্কারের কৃতিত্বের জন্য ওই তিন বিজ্ঞানীকে যৌথভাবে এই পুরস্কার দেওয়া হয়েছে। দূরবর্তী গ্রহটি ১৯৯৫ সালে আবিষ্কার করা হয়, যা সূর্যের মতো একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে।
নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন জেমস পেবলস, মিচেল মেয়র ও ডিডিয়ের কুইলজ।
প্রথম আলো

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়

পাকিস্তানে তালেবান ও সৌদি যুবরাজের বৈঠক!