ইউরোপে নজিরবিহীনভাবে ২০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইউরোপে নজিরবিহীনভাবে ২০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন সরকার ইউরোপে অনুষ্ঠেয় একটি বিশাল সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য নিজের ২০ হাজার সেনাকে ইউরোপে পাঠাচ্ছে।
মার্কিন সেনা কমান্ড সোমবার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। খবর স্পুটনিকের।
বিবৃতিতে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে ইউরোপে ২০ হাজার সেনা পাঠাবে আমেরিকা। এসব সেনা ২০২০ সালের এপ্রিল ও মে মাসে ইউরোপে অনুষ্ঠেয় ‘ইউরোপিয়ান ডিফেন্ডার’ নামক বিশাল মহড়ায় অংশ নেবে।
গত ২৫ বছরে ইউরোপ মহাদেশে একসঙ্গে এত বেশি সেনা আর পাঠায়নি আমেরিকা। এদিকে মার্কিন সেনাবাহিনী ইউরোপীয় কমান্ড এক বিবৃতিতে বলেছে, আগামী বছরের গোড়ার দিকে অনুষ্ঠেয় ওই মহড়ায় ২০ হাজার মার্কিন সেনার পাশাপাশি আমেরিকার মিত্র দেশগুলোর আরো ৩৭ হাজার সেনা অংশগ্রহণ করবে।
জার্মানি ও পোল্যান্ড যৌথভাবে ওই মহড়ার আয়োজন করবে।
বিডি প্রতিদিন/কালাম

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়

পাকিস্তানে তালেবান ও সৌদি যুবরাজের বৈঠক!