অভিজিতের সাফল্যে গর্বিত ভারত: মোদি

অভিজিতের সাফল্যে গর্বিত ভারত: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন সদ্য নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ব্যানার্জি।
মঙ্গলবার সকালে নিজ বাস ভবনে নোবেলজয়ীর সঙ্গে বৈঠকের একটি ছবি টুইটারে আপলোড করেন মোদি। 
টুইটার পোস্টে মোদি লিখেন, নোবেলজয়ী অভিজিৎ ব্যানার্জির সঙ্গে খুবই ভালো বৈঠক হল। সাধারণ মানুষের স্বনির্ভরতা বৃদ্ধিতে তার প্রচেষ্টা সত্যিই উল্লেখযোগ্য। বিভিন্ন বিষয়ে আমাদের সুষ্ঠু ও গভীর আলোচনা হয়েছে।
অভিজিতের প্রশংসা করে মোদি বলেন, অভিজিতের সাফল্যে ভারত গর্বিত। উনার ভবিষ্যতের উদ্যোগগুলির জন্য আমার আগাম শুভেচ্ছা।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

ম্যারাডোনা এখন কলকাতায়