ঠাণ্ডা যুদ্ধ ভুলে কাছাকাছি দুই বোন

ঠাণ্ডা যুদ্ধ ভুলে কাছাকাছি দুই বোন

মুখোপাধ্যায় বাড়ির দুই কন্যা কাজল ও রানি। দুজনের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। তাদের বাড়ির দুর্গাপূজায় একসঙ্গে ছবি দেখে অনেকেই তা বিশ্বাস করতে পারছেন না। সময় কি তবে তাদের বরফ-শীতল সম্পর্কে উষ্ণতার প্রলেপ লাগিয়ে দিল? পূজার প্রথম দিন থেকে দশমীর সিঁদুর খেলা পর্যন্ত বার বার এক ফ্রেমে ধরা দিয়েছেন কাজল ও রানি। তবে তারা যখন চুটিয়ে ছবি করতেন, তখন কিন্তু পারস্পরিক সম্পর্কটা এতটা মধুর ছিল না। এমনকি গত বছর পূজাতেও তাদের মধ্যে এত ঘনিষ্ঠতা দেখা যায়নি।
কাজল ও রানির মধ্যে যে ঠাণ্ডা লড়াই ছিল, তা অনেকেরই জানা। প্রকাশ্যে না হলেও, ইঙ্গিতে দু’জনেই বুঝিয়ে দিতেন। শোনা যায়, বোন হলেও নির্মাতা করণ জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর সময়ে রানিকে এতটুকু জমি ছেড়ে দেননি কাজল। কারণ তিনি তখন প্রতিষ্ঠিত অভিনেত্রী, রানি সবে নেমেছেন ময়দানে। স্বভাবের দিক থেকেও নাক-উঁচু বলে নাম ছিল কাজলের। অন্য দিকে, যৌথ পারিবারিক কাঠামোয় রানিদের পরিবার খানিক কোণঠাসা ছিল বলে শোনা যায়।
তবে অভিনেত্রী হিসেবে রানিও পরে নিজেকে প্রতিষ্ঠিত করেন। যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার সঙ্গে তার বিয়ে হয়। বদলে যেতে থাকে অনেক সমীকরণ। পাশাপাশি সময়ের সঙ্গে দুই অভিনেত্রীও পরিণত হয়েছেন। কেরিয়ার ও সংসার... সব ক্ষেত্রেই তারা সুখী। তাই পুজোর আবহে তাদের হাসিমুখের ঝলকানি সর্বত্র। 
তার ‘লাকি ম্যাসকট’ বলে পরিচিত দুই নায়িকার মধ্যে সেতুবন্ধন করেছিলেন করণ জোহর। এ বারে দশমীতে করণ হাজির ছিলেন। তার ছবির চরিত্র ‘অঞ্জলি’ (কাজল) ও ‘টিনা’ (রানি) কে সঙ্গে নিয়ে ছবিও তোলেন।
বিডি প্রতিদিন/ফারজানা

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

ম্যারাডোনা এখন কলকাতায়