রকেট হামলা আতঙ্কে মঞ্চ ছড়লেন ইসরাইলের প্রধানমন্ত্রী! (ভিডিও)

রকেট হামলা আতঙ্কে মঞ্চ ছড়লেন ইসরাইলের প্রধানমন্ত্রী! (ভিডিও)

নির্বাচনী প্রচারের সময় রকেট হামলার সতর্কতা সাইরেন শুনে মঞ্চ ছেড়ে নিরাপদ স্থানে চলে গেলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। দেশটির বন্দরনগরী আশদোদে মঙ্গলবার রাতে (১০ অক্টোবর) একটি নির্বাচনী প্রচারণার সময় এ ঘটনা ঘটেছে।
রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে রকেট হামলা চালালে দক্ষিণাঞ্চলের শহরটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে, প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু দেশটির সাধারণ নির্বাচনের সপ্তাহ খানিক আগে আশদোদের নির্বাচনী প্রচারণা সমাবেশে ভাষণ শুরু করেছিলেন। আর তখনই রকেট হামলার ঘটনা শুরু হলে তাকে মঞ্চ থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যায় দেহরক্ষীরা।
নেতানিয়াহুর মঞ্চ ছাড়ার ঘটনায় তার রাজনৈতিক বিরোধীরা ইসরাইলের দক্ষিণাঞ্চলের শহরে রকেট হামলা প্রতিরোধে প্রধানমন্ত্রী যথেষ্ট পদক্ষেপ নেননি বলে সমালোচনা শুরু করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়

পাকিস্তানে তালেবান ও সৌদি যুবরাজের বৈঠক!