আবারো ইসরাইলি ড্রোন ভূপাতিত করলো ফিলিস্তিন

আবারো  ইসরাইলি ড্রোন ভূপাতিত করলো ফিলিস্তিন
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের প্রতিরোধ ফ্রন্ট গাজা উপত্যকার আকাশে ইসরাইলের আরেকটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে।
ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, সেখানকার ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলন ‘পিপল্‌স ফ্রন্ট’র সামরিক শাখা ‘আবু আলী মুস্তফা’ ব্রিগেডের যোদ্ধারা শনিবার রাতে গাজার খান ইউনুস এলাকার আকাশে গুলে করে ইসরাইলি ড্রোনটি ভূপাতিত করেছে।
তবে এ সম্পর্কে ইসরাইলি বাহিনী এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এর আগে গত সোমবার রাতেও গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তে রাফাহ এলাকায় একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করেন ফিলিস্তিনি যোদ্ধারা। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ওই ড্রোনটি ভূপাতিত করার খবর পাওয়া যায়। তথ্যসূত্র: পার্স টুডে।
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়

পাকিস্তানে তালেবান ও সৌদি যুবরাজের বৈঠক!