১০ টাকার টিকিট কেটে চোখের চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

১০ টাকার টিকিট কেটে চোখের চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি

রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতই ১০ টাকার টিকিট কেটে বৃহস্পতিবার সকালে চোখের চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন। খবর বাসসের
ইমরুল কায়েস বলেন, বৃহস্পতিবার সকাল ৮টায় প্রধানমন্ত্রী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান এবং সাধারণ রোগীর মত ১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নেন। এ সময় তিনি হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ দেন।
তিনি আরও বলেন, হাসপাতালে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাধারণ রোগীদের মতো চিকিৎসা নেওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও প্রধানমন্ত্রী হাসপাতালে একইভাবে চোখের চিকিৎসা নিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

ম্যারাডোনা এখন কলকাতায়