পাকিস্তানি সেনার গুলিতে ১০ দিনের শিশুর মৃত্যু, সীমান্তে উত্তেজনা

পাকিস্তানি সেনার গুলিতে ১০ দিনের শিশুর মৃত্যু, সীমান্তে উত্তেজনা

জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলা হাসপাতালের চিকিৎসকেরা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি দশ দিনের এক শিশুর। গতকাল রবিবার পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে আহত হয়  আরও দু’জন, তারা বয়সে অনেকটা বড়। মৃত্যুর সঙ্গে লড়াই করে তারা জীবন ফিরে পেলেও দুধের শিশুটিকে আর বাঁচানো যায়নি। খবর দ্য ওয়াল এর।
এ নিয়ে চরম উত্তেজনা কাশ্মীর সীমান্তে, ফের গুলির আওয়াজ। এর আগে, কোনও রকম প্ররোচনা ছাড়াই গুলি চা‌লায়চ্ছে পাকিস্তানি সেনা। আর তাতেই রবিবার সকালে আহত হয় ঐ দশ দিনের শিশু। আহত হয় আরও কমপক্ষে দুইজন। সকলকেই নিয়ে আসা হয় পুঞ্চ জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসায় কিছুটা সাড়া দেওয়ার পরে দু’জনকে জম্মু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটিকে পুঞ্চেই অবজারভেশনে রাখা হয়। কিন্তু বিকেলের পর আর কোনও আশাই রইল না।
আজ সোমবার সকালেও মানকোট কৃষ্ণ ঘাঁটি ও মেনধারে চলছে গোলাগুলি। জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। সব মিলিয়ে উত্তাপ বাড়ছে সীমান্তে। চলতি মাসে লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তানি সেনা। ইতিমধ্যেই প্রাণ গিয়েছে বেশ কয়েকজন সাধারণ মানুষের। ২২ জুলাই প্রাণ গিয়েছে এক ভারতীয় সেনার। এই পরিস্থিতিতে ১০০ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে কাশ্মীরে। সাধারণের নিরাপত্তায় বাড়তি নজরদারি শুরু হয়েছে। 
বিডি-প্রতিদিন/শফিক

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়