ভারতের সেনা ছাউনিতে মর্টার শেল ছুঁড়েছে পাকিস্তান

ভারতের সেনা ছাউনিতে মর্টার শেল ছুঁড়েছে পাকিস্তান

ফের উত্তেজনা ভারত-পাকিস্তান সীমান্তে। লেফটেন্যান্ট কর্নেলের পদ পাওয়া ক্রিকেটার এম এস ধোনি যখন কাশ্মীর সীমান্তে বন্দুক হাতে টহলে তখনই যেন মুখোমুখি অবস্থান নিয়েছে ভারত ও পাকিস্তান। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলিতে অন্তত তিনজনের প্রাণহানি হয়েছে। সীমান্তের একাধিক জায়গায় ভারতীয় সেনা ছাউনি টার্গেট করে মর্টার শেল ছুঁড়েছে পাকিস্তান সেনা। 
জানা গেছে, গতকাল মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান মর্টার শেল ছোঁড়ে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সীমান্তে। এরপর সীমান্তে দুই দেশের মধ্যে গোলাগুলিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে নওশেরা সীমান্তের অনেক বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে সরে যেতে বলা হয়। এর আগে, মঙ্গলবার সারাদিন গোলাগুলিতে দুই পক্ষের তিনসেনার প্রাণহানি হয়।
এছাড়া গত রবিবার পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে দশ দিনের এক শিশু নিহত হয় এবং একই ঘটনায় আহত হয় আরও দু’জন। এ নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয় কাশ্মীর সীমান্তে। এর জের ধরে গত সোমবার মানকোট কৃষ্ণ ঘাঁটি ও মেনধারে চলে গোলাগুলি। এই পরিস্থিতিতে ভারত ১০০ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করেছে কাশ্মীরে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বিডি-প্রতিদিন/শফিক

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

ম্যারাডোনা এখন কলকাতায়