যুক্তরাষ্ট্রের চাপ সামলেই রুশ ক্ষেপণাস্ত্র কিনবে তুরস্ক

যুক্তরাষ্ট্রের চাপ সামলেই রুশ ক্ষেপণাস্ত্র কিনবে তুরস্ক
ফাইল ছবি



রুশ ‘এস-৪০০’ কেনা নিয়ে তুরস্ককে হুঁশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবুও অস্ত্র কেনার সিদ্ধান্তে অটল তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়্যব এরদোয়ান। এ নিয়ে সম্প্রতি দু’দেশের মধ্যে ‘বাণিজ্যিক সংকট’ দেখা দিয়েছে। চলছে পারস্পরিক বার্তা বিনিময়। তবে এই সংকট সমাধান করার চেষ্টা করা হচ্ছে এবং এর জন্য মার্কিন চুক্তিতে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার।
শুক্রবার তিনি বলেন, দু’দেশের মধ্যে চলমান সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে। আমরা একটি পরিবেশ তৈরির চেষ্টা করছি। যা হবে- রাশিয়ার সঙ্গে ‘এস-৪০০’ কেনার যে চুক্তি হয়েছে, তা যেনো যুক্তরাষ্ট্রের কাছে আগে হওয়া ‘এফ-৩৫’ চুক্তিতে কোনো ধরনের প্রভাব না ফেলে।
প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার এও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘এফ-৩৫’ কেনার ব্যাপারে এখনও আলোচনা চলছে। অন্যদিকে, চলতি বছরের অক্টোবর থেকে তুরস্কে রুশ ‘এস-৪০০’ স্থাপন করা শুরু হবে বলেও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার।
উল্লেখ্য, নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে রাশিয়া থেকে ‘এস-৪০০’ কেনার সিদ্ধান্ত নিয়েছিল তুরস্ক। আর দেশটির এ সিদ্ধান্তে তাদের প্রতি সতর্কতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সতর্কতায় বলা হয়েছে, তুরস্ক যদি রাশিয়া থেকে ‘এস-৪০০’ কিনে, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘এফ-৩৫’ কেনার যে চুক্তি হয়েছে, তা বাতিল হয়ে যেতে পারে। তবে যুক্তরাষ্ট্রের সতর্কতা পেয়েও এরদোয়ান বলছেন, ‘আঙ্কারা যুক্তরাষ্ট্রের দাস নয়’ যে, তারা সিদ্ধান্ত দেবে আর আমরা তাদের কথা মেনে অস্ত্র কিনবো।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়