‘ইদাই’- এর আঘাতে মোজাম্বিকে ১ হাজার লোকের প্রাণহানির আশঙ্কা

‘ইদাই’- এর আঘাতে মোজাম্বিকে ১ হাজার লোকের প্রাণহানির আশঙ্কা
ঘূর্ণিঝড় ইদাইয়ের ফলে সৃষ্ট বন্যায় ১ লাখ লোক বিপদে আছে। ছবি: সংগৃহীত।
ঘূর্ণিঝড় ইদাইয়ের আঘাতে মোজাম্বিকে ১ হাজার লোকের প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ফিলিপ ন্যুসি। সোমবার দেশটির এক রেডিওতে এ কথা বলেন তিনি।
মোজাম্বিকে গত বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টি বয়ে যায়। এর পরে দেশটিতে বন্যারও দেখা দিয়েছে।
ফিলিপ বলেন, এ পর্যন্ত ৮৪ জনের বেশি লোকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, কিন্তু আমরা আশঙ্কা করছি সেটা ১ হাজার লোক ছাড়িয়ে যাবে।
তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় ইদাইয়ের ফলে সৃষ্ট বন্যায় ১ লাখ লোক ঝুঁকিতে আছে।
মোজাম্বিকের পরিবেশ মন্ত্রী সেলসো কোরেয়া বিরা আন্তর্জাতিক বিমানবন্দরে এএফপিকে বলেন, ‘আমি মনে করি এটি হচ্ছে মোজাম্বিকে ঘটে যাওয়া সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ।
তিনি আরো বলেন, ঘূর্ণিঝড়টি দেশটির সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। এখন আমাদের সবচেয়ে অগ্রাধিকার হচ্ছে মানুষকে বাঁচানো।’
‘ইদাই’- এর আঘাতে মোজাম্বিকে ১ হাজার লোকের প্রাণহানির আশঙ্কা

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মোজাম্বিকের অধিক ক্ষতিগ্রস্ত অনেক এলাকাতে এখনও প্রবেশ করা যাচ্ছে না। প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে উদ্ধার কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
জাতিসংঘের একজন ত্রাণ কর্মী জানান, দেশটির বেইরা নামক এক শহরের পাঁচ লক্ষাধিক মানুষের বাড়ি-ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।
এছাড়া ঘূর্ণিঝড় ইদায়ের কারণে অনেক অঞ্চলে বিদ্যুৎহীন ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়