ইজতেমার কারণে ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারির এসএসসি পরীক্ষা পিছিয়েছে
তপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ১৬ ফেব্রুয়ারির পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারির পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারির পরীক্ষাটি আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে। এর ফলে ব্যবহারিক পরীক্ষার সময়ও পিছিয়ে যাবে। এখন ২৬ ফেব্রুয়ারি সংগীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে ৩ মার্চ। আর ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ অনুষ্ঠেয় অন্যান্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ৪ থেকে ১০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।


Comments