মিরপুর ১৪ নম্বরের আগুন নিয়ন্ত্রণে
সিআরপি হাসপাতালের পাশে ওই বস্তিতে প্রায় ১ লাখের মতো বাসিন্দা আছে বলে জানিয়েছেন স্থানীয় রোকন উদ্দিন নামের একজন। কীভাবে আগুনের সূত্রপাত তা তাৎক্ষণিক কেউ বলতে পারেননি।
ছবি: সংগৃহীতমিরপুর ১৪ নম্বরের ভাষানটেক থানাধীন জাহাঙ্গীর বস্তির আগুন আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের চেষ্টায় রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করেছেন নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বাবুল। তবে এখন পর্যন্ত আগুন নেভানোর কাজ শেষ হয়নি বলে তিনি জানান। আগুন পুরোপুরি নিভে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ বের করা যাবে। এ ছাড়া আগুনের সূত্রপাত কীভাবে সেটাও এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস।
Comments