মোস্তাফিজ বিশ্রামে, নাকি বাদ!
সাদাপোশাকের মধ্যেই একটা শোকের আবহ আছে। এর মধ্যে বাহুতে কালো বন্ধনী। আগুনে গ্রাস করা ছাই হয়ে যাওয়া জীবন আর স্বপ্নকে আজ শ্রদ্ধা জানাচ্ছে বাংলাদেশ দল। শ্রদ্ধা জানাচ্ছে সৈয়দ আলতাফ হোসেনকেও, বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ সদ্যই প্রয়াত হয়েছেন। সকালের মিঠে রোদ আর পাতায় নাচন তোলা ঝিরঝিরে বাতাসের মধ্যেও একটা মন খারাপের গন্ধ লুকিয়ে। বিদেশের মাটিতে প্রথম জাতীয় সংগীত শোনার রোমাঞ্চ ছাপিয়ে বুকে কেমন জানি চিনচিনে অনুভূতি হলো।
মোস্তাফিজের একাদশে না থাকার ফলে লাভবান হয়েছেন ইবাদত হোসেন। দুই বছর আগে থেকে জাতীয় দলের আশপাশে ঘুরঘুর করতে থাকা ইবাদত অবশেষে জাতীয় দলের হয়ে খেলার স্বাদ পাচ্ছেন। বল তুলে নিতে নিশ্চয়ই হাত নিশপিশ করছে। ইবাদতের জন্য আরও খুশির ব্যাপার হলো, বাংলাদেশের পুরো পেস আক্রমণ হয়ে গেল ‘সিলটি’ ‘সিলটি’। খালেদ ও আবু জায়েদও সিলেটের। তবে এই পেসত্রয়ী নিশ্চয়ই দেরিতে বল পেলেই খুশি হবেন। টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ইবাদতদের সেই বার্তাই দিচ্ছে অন্তত শুরুতে।

Comments