চীনে মানবাধিকার আইনজীবীর কারাদণ্ড
তিয়ানজিনের আদালত রায়ে বলেন, ওয়াংয়ের বিরুদ্ধে রাষ্ট্রের ক্ষতিসাধনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁকে চার বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হলো। তাঁর রাজনৈতিক অধিকার পাঁচ বছরের জন্য রহিত করা হয়েছে।
চীনের স্বনামধন্য মানবাধিকার আইনজীবী ওয়াং কুয়ানঝাং।রাষ্ট্রের ক্ষতিসাধনের দায়ে চীনের স্বনামধন্য মানবাধিকার আইনজীবী ওয়াং কুয়ানঝাংকে আজ সোমবার সাড়ে চার বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ৪২ বছর বয়সী ওয়াং বিরোধী রাজনৈতিক নেতা ও সরকারি আদেশে সম্পত্তি হারানো মানুষের হয়ে আইনি লড়াই চালাতেন। এ ছাড়া তিনি নিষিদ্ধ আধ্যাত্মিক গোষ্ঠী ফালুন গংয়ের অনুসারী।
Comments