২৭৮ কেজি ব্লুফিন টুনা কেনা হলো ৩১ লাখ ডলারে
এএফপিকে কিমুরা বলেন, ‘চার ঘণ্টা ধরে দরাদরি করে আমি ভালো টুনা মাছ কিনেছি। যা ভেবেছিলাম, তার চেয়ে দামটা অনেক বেশি। তবে আশা করি, আমার ক্রেতারা এই মাছ পছন্দ করে খাবে।’
নববর্ষে টোকিওতে মাছের বাজারে নিলাম অনুষ্ঠিত হয়। ছবি: বিবিসির সৌজন্যেজাপানের টোকিও শহরে মাছের বাজারে নতুন বছরের প্রথম নিলাম হয়েছে। আর সেই নিলামে আগের রেকর্ড ভেঙে দিয়ে চড়া দামে বিশাল টুনা মাছ কিনেছেন সুসি সম্রাট কিয়োশি কিমুরা। তিনি ৩১ লাখ ডলারে ২৭৮ কেজি ওজনের ব্লুফিন টুনা মাছ কিনেছেন।এই প্রজাতির টুনা মাছ এখন বিলুপ্তপ্রায়।
২৭৮ কেজি ওজনের এই টুনা মাছ কিনেছেন কিয়োশি কিমুরা। ছবি: এএফপিসাত থেকে আট বছর ধরে কিমুরা নববর্ষের নিলামে চড়া দামে টুনা মাছ কেনেন।
Comments