‘ফুটবলার সালাকে উদ্ধারের কোন আশা নেই’

‘ফুটবলার সালাকে উদ্ধারের কোন আশা নেই’
ইংলিশ প্রিমিয়ার লিগের আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালা। ফাইল ছবি।
ইংলিশ প্রিমিয়ার লিগের আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালার বিধ্বস্ত হওয়া বিমানের খোঁজে চালানো উদ্ধার অভিযান স্থগিত করেছে কর্তৃপক্ষ। বিমানটি খুঁজে পাওয়ার তেমন আশা নেই বলেও মন্তব্য করেছেন এক উদ্ধারকর্মী। খবর বিবিসির।
সোমবার (২১ জানুয়ারি) ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার উদ্দেশে ফ্রান্সের নঁতে থেকে কার্ডিফ যাত্রা সালার বিমান। পরে ইংলিশ চ্যানেলের পর রাডার থেকে নিখোঁজ হয় এটি। বিমান কেবল পাইলট আর সালা ছিলেন।
ব্রিটেনের গুয়ের্নসে পুলিশ জানায়, অনেক খোঁজাখুঁজির পরও বিমানটির কোন চিহ্ন পাওয়া যায়নি। এক উদ্ধারকর্মী বলেন, ‘পাইলট বা ফুটবলার সালাকে জীবিত উদ্ধারের কোন আশা নেই। সর্বোচ্ছ শক্তিশালী মানুষও এই পরিবেশের মধ্যে মাত্র কয়েকঘণ্টা জীবিত থাকতে পারবেন।’
‘ফুটবলার সালাকে উদ্ধারের কোন আশা নেই’

দুর্ঘটনার আগে হোয়াটস অ্যাপের মাধ্যমে তার শেষ অডিও বার্তা প্রকাশ করেন এই ফুটবলার। অডিও বার্তায় সালা বলেন, 'হ্যালো! ছোট ভাইয়েরা, তোমরা কেমন আছো? আমি মারা গেছি। আমি একটি প্লেনে আছি যেটি ভেঙে পড়ছে বলে মনে হচ্ছে। আমি কার্ডিফ যাচ্ছি। আগামীকাল থেকে শুরু হবে। বিকেলে ট্রেনিং। দেখা যাক কী হয়!'
ফরাসি ক্লাব নঁতের হয়ে খেলতেন সালা। পরবর্তীতে কার্ডিফ সিটি তাদের ইতিহাসের রেকর্ড ১৭ মিলিয়ন ইউরো খরচ করে নঁতের কাছ থেকে কিনে নেয় রি ফুটবলারকে। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে পুরো ফুটবল বিশ্ব।
ইত্তেফাক/টিএস

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়