লেবানন সীমান্তে বাধার মুখে পিছু হটলো ইসরায়েলি বাহিনী

লেবানন সীমান্তে বাধার মুখে পিছু হটলো ইসরায়েলি বাহিনী
জাতিসংঘ সমর্থিত ব্লু লাইন থেকে লেবাননের সেনাবাহিনীর বাধার মুখে ইসরায়েলি বাহিনী সরে যেতে বাধ্য হয়েছে।
দক্ষিণ লেবাননের মেইস জাবাল এলাকায় ইহুদিবাদী রাষ্ট্রটির সেনারা কাঁটাতারের বেড়ার নির্দিষ্ট লাইন পরিবর্তন করতে চাইলে লেবাননের সেনারা শক্ত প্রতিরোধ গড়ে তোলে। এর পর ইসরায়েলি বাহিনী সেখান থেকে পিছু হটে।
২০০০ সালে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতিরোধের মুখে দক্ষিণ লেবানন থেকে দখলদার ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর জাতিসংঘের মাধ্যমে যে সীমান্ত রেখা নির্ধারণ করা হয়েছে তা 'ব্লু লাইন' নামে পরিচিত।
হিজুবুল্লাহ ব্লু লাইনের কাছে টানেল তৈরি করেছে বলে অভিযোগ তুলে সেখানে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জনাথন কনরিকাস সম্প্রতি দাবি করেছেন, ইসরায়েল অধিকৃত এলাকায় কয়েকটি টানেল তৈরি করা হয়েছে। যুদ্ধ ইসরায়েলের ভেতরে নিতেই এসব টানেল তৈরি করা হয়েছে বলে তিনি দাবি করেন। সূত্র: জেরুজালেম পোস্ট
বিডি প্রতিদিন/কালাম

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়

পাকিস্তানে তালেবান ও সৌদি যুবরাজের বৈঠক!