আকাশে মাতৃত্বের নজির গড়লেন বিমানবালা

আকাশে মাতৃত্বের নজির গড়লেন বিমানবালা
প্যাট্রিশা ওরগানো। ছবি: ফেসবুক
আকাশে উড়ছে বিমান। আর সেই বিমানে নিজের দায়িত্ব পালন করছেন প্যাট্রিশা ওরগানো। এমন সময়ে এক শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে সেখানেই মানবিকতার অন্য নজির গড়লেন তিনি। যার জন্য তাকে অভিবাদন জানান হাজারো মানুষ। ঘটনাটি ঘটে ফিলিপাইন এয়ারলাইনসের একটি বিমানে। 
 
ফিলিপাইনের একটি শিশু বিষয়ক গণমাধ্যমে বলা হয়, বিমানটি আকাশে উড়ছিল। এমন সময়ে এক শিশুর কান্নার শব্দ শুনতে পান প্যাট্রিশা। তিনি খোঁজ নিয়ে দেখেন, শিশুটি খিদের জ্বালায় কাঁদছে। তার মা সমস্যায় ছিলেন। কারণ শিশুটির জন্য আনা ফর্মুলা মিল্ক অর্থাৎ ‘টিনের দুধ’ শেষ হয়ে গিয়েছে। ওদিকে বিমানের ভিতরেও তেমন কোনও বিকল্প ব্যবস্থা ছিল না। প্যাট্রিশা তৎক্ষণাৎ শিশুটির মাকে জানান, তিনি শিশুটিকে স্তন্যপান করাতে চান। অনুমতি পেলে শিশুটিকে নিয়ে স্তন্যদান করেন প্যাট্রিশা। 
 
এই বিমানবালা তার ফেসবুকে লেখেন, সেই সময়ে বিমানেই তার মূল্যায়ন চলছিল প্রোমোশনের জন্য। তিনি সেই কাজ রেখে শিশুটিকে স্তন্যপান করান। পরে তিনি জানিয়েছেন, মূল্যায়নের সঙ্গে তার এই কাজের কোনও বিরোধ নেই। আর তিনি প্রোমোশনের কথা মাথায় রেখে এমনটি করেননি। এটা একান্তই মাতৃত্বের ভালোবাসা বোধ থেকে উঠে এসেছে। 
ইত্তেফাক/জেডএইচ

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

ম্যারাডোনা এখন কলকাতায়