দীঘিনালায় দুর্বৃত্তদের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ কর্মী নিহত

দীঘিনালায় দুর্বৃত্তদের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ কর্মী নিহত
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা। ছবি : গুগল ম্যাপ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ কর্মী সুকেন্দু চাকমা ওরফে সুমন্ত নামে এক কর্মী নিহত হয়েছে। 
 
শুক্রবার ভোরে দীঘিনালা উপজেলার‍ মনের মানুষ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে দীঘিনালার পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে।
 
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,  দীঘিনালা উপজেলার মনের মানুষ এলাকায় গণতান্ত্রিক ইউপিডিএফ কর্মী সুমন্তকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে। এতে তার মৃত্যু হয়। দীর্ঘিদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ে আঞ্চলিক দল ইউপিডিএফ ও নব গঠিত গণতান্ত্রিক ইউপিডিএফ এর মধ্যে বিরোধ চলছে।
 
 
ইত্তেফাক/ইউবি

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়

পাকিস্তানে তালেবান ও সৌদি যুবরাজের বৈঠক!