আফগানিস্তানে বিমান হামলায় ৫ হাক্কানি জঙ্গি নিহত

আফগানিস্তানে বিমান হামলায় ৫ হাক্কানি জঙ্গি নিহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকটিকায় আফগান এয়ার ফোর্সের এক বিমান হামলায় হাক্কানি গ্রুপের পাঁচ জঙ্গি নিহত হয়েছে। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানায়। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গোমাল জেলার একটি দূর্গম এলাকায় জঙ্গি উপস্থিতির বিষয়টি নিশ্চিত হয়ে হামলাটি চালানো হয়।
তালিবান জঙ্গি গ্রুপের সঙ্গে সম্পর্কিত একটি শক্তিশালী শাখা হচ্ছে এই হাক্কানি নেটওয়ার্ক।
এ ব্যাপারে গ্রুপটির পক্ষ থেকে কোনো মন্তব্য জানা যায়নি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

ম্যারাডোনা এখন কলকাতায়