উর্দিপরা নারীদের ছবি নিয়ে কেন মাতামাতি?
- Get link
- X
- Other Apps
পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে টুইটারে শেয়ার করা কিছু ছবি নিয়ে নেটিজেনদের মধ্যে মাতামাতি চলছে। ছবিগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে, পেছনে দাউ দাউ করে জ্বলছে আগুন। কালো ধোঁয়া উড়ছে। এরই মাঝে একটু দূরে দাঁড়িয়ে সেলফি তুলছেন এক নারী। এরপর দেখা যায়, মাথায় হিজাব পরে খাকি উর্দি পরা একদল নারীও সেলফি তুলছেন। কোনো কোনো ছবিতে দেখা যাচ্ছে, রাইফেল হাতে আগুনের সামনে দাঁড়িয়ে আছেন এক উর্দিধারী নারী। কোনো কোনো ছবিতে স্টাইলিশ রোদচশমা পরে একাই সেলফি তুলছেন এক নারী। এসব ছবি অনেকবার শেয়ার করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
রাইফেল হাতে আগুনের সামনে দাঁড়িয়ে ‘অ্যান্টি নারকোটিকস ফোর্সে’র নারী কর্মকর্তা। ছবি: টুইটারসম্প্রতি রাফিয়া বেগ নামের এক নারী কর্মকর্তার নেতৃত্বে এক অভিযানে পেশোয়ার থেকে বাজেয়াপ্ত হয় প্রায় ৪০০ কেজি মাদক। সেগুলো পুড়িয়ে ফেলে দেশটির ‘অ্যান্টি নারকোটিকস ফোর্স’ (এএনএফ)। মাদক পোড়ানোর সময় ছবি তোলেন এএনএফের নারী কর্মকর্তারা। পরে সেই ছবিগুলো ভাইরাল হয় ইন্টারনেটে। ছবিগুলোতে অনেকেই প্রশংসাসূচক মন্তব্য করেছেন। কেউ কেউ আবার নানা কটূক্তিও করেছেন।একজন লিখেছেন, ‘এ থেকেই বোঝা যায় পাকিস্তানের নারীরা এখন আর পর্দার আড়ালে নেই। তাঁদের কতটা ক্ষমতায়ন হয়েছে।’ অনেকের মন্তব্য, পৃথিবীর সামনে পাকিস্তান সম্পর্কে কয়েকজন নারী ধারণাটাই পাল্টে দিয়েছেন। হাতে রাইফেল, চোখে সানগ্লাস দিয়ে তোলা ছবিকে অনেকেই হলিউডের নায়িকাদের সঙ্গে তুলনা করেছেন। একজন বলেছেন, ‘ভালোবাসা, আসল টম ক্রুজ’।
মাথায় হিজাব পরে খাকি উর্দি পরে একদল নারীর সেলফি তোলার এ ছবি নেটিজেনদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ছবি: টুইটারএক বিবৃতিতে এএনএফের মহাপরিচালক মুসারত নওয়াজ মালিক জানিয়েছেন, পাকিস্তানের যুবসমাজকে নেশামুক্ত করার উদ্দেশ্যেই কয়েক সপ্তাহ ধরে মাদকবিরোধী অভিযান চালাচ্ছেন তাঁরা। উদ্ধার হওয়া মাদক প্রথামতো পুড়িয়ে ফেলা হয়। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও ইন্ডিয়ান টাইমস।
- Get link
- X
- Other Apps
Comments