যুক্তরাষ্ট্র ও ভারতের ‘টু প্লাস টু’ সম্মেলনে নিরাপত্তা চুক্তি নিয়ে সংশয়

যুক্তরাষ্ট্র ও ভারতের ‘টু প্লাস টু’ সম্মেলনে নিরাপত্তা চুক্তি নিয়ে সংশয়
আগামী ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে ‘টু প্লাস টু’ সম্মেলন হচ্ছে। এই প্রথম দুই দেশের মধ্যে এই ধরনের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তবে সম্মেলনে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহায়তা চুক্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রভাবশালী ভারতীয় পত্রিকা দ্য হিন্দুর এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।
‘টু প্লাস টু’ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে আলোচনার টেবিলে বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। সম্মেলন উপলক্ষ্যে একদিন আগেই নয়াদিল্লি পৌছাবেন পম্পেও এবং ম্যাটিস।
যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে ‘কমিউনিকেশনস কম্প্যাটিবিলিটি অ্যান্ড সিকিউরিটি অ্যাগ্রিমেন্ট’ (কমকাসা নামে পরিচিত) হওয়ার বিষয়ে আলোচনা চলছিল। কিন্তু ‘টু প্লাস টু’ সম্মেলনে সেই চুক্তি হচ্ছে না বলে উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন।
চুক্তি প্রক্রিয়ার সঙ্গে জড়িত এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তির বিষয়ে এখনো কাজ চলছে। একটা ঘোষণার আশা করা হচ্ছে। উভয় দেশের আইনজীবীরা খসড়া তৈরি করছে। এক সপ্তাহ আগে সেখানে কিছু সংযোজন করা হয়েছে।
আরেক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তির মূল বিষয়ে একমত হয়েছে দুই দেশ। কিন্তু ভাষার ব্যবহার নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। ফলে শেষ মুহূর্তে ‘টু প্লাস টু’ সম্মেলনে চুক্তিটি হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।
প্রতিরক্ষা ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে। সেজন্য মৌলিক কিছু চুক্তি ভারতের করা উচিত বলে মনে করে যুক্তরাষ্ট্র। তাহলেই কেবল ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে এনক্রিপ্টেড কমিউনিকেশন অর্থাৎ গোপন বা স্পর্শকাতর যোগাযোগের প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় করতে পারবে।
কমকাসা স্বাক্ষরিত হলে দুই দেশের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত যোগাযোগ বাড়বে। ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে যোগাযোগের অত্যাধুনিক সরঞ্জাম কেনার সুযোগ পাবে।
তবে ভারতের আশংকা, যুক্তরাষ্ট্রের কাছ থেকে এসব সরঞ্জাম কিনলে ভারতীয় সামরিক বাহিনীর গোপন যোগাযোগের বার্তা মার্কিন সেনাবাহিনীর হাতে চলে যাবে। কিন্তু এই সংশয় আস্তে আস্তে অনেকটা কেটেছে। ভারত চুক্তি করতে সম্মত হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সম্মেলনে মানবিক সহায়তা ও দুর্যোগকালীন ত্রাণ তৎপরতার বিষয়ে একটি যৌথ মহড়ার ঘোষণাও আসবে। -দ্য হিন্দু
ইত্তেফাক/ জেআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়