সাহারা মরুভূমিতে দেয়াল নির্মাণের আহ্বান ট্রাম্পের

সাহারা মরুভূমিতে দেয়াল নির্মাণের আহ্বান ট্রাম্পের
এবার সাহারা মরুভূমিতে দেয়াল নির্মাণে স্পেনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফ্রিকা থেকে ইউরোপে অভিবাসী আগমন বন্ধ করতে এই দেয়াল নির্মাণের প্রস্তাব দেন ট্রাম্প। তবে তার এমন প্রস্তাব আমলে নেয়নি স্পেনের কর্মকর্তারা।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ বোরেল চলতি বছরের জুনের শেষে যুক্তরাষ্ট্রে সফরে যান। সে সফরে বোরেলকে ওই পরামর্শ দেন ট্রাম্প। চলতি সপ্তাহে স্পেনের পত্রিকা এল পাইসকে এক সাক্ষাৎকারে বোরেল নিজেই এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ট্রাম্পের এই কৌশলের সঙ্গে দ্বিমত পোষণ করেছিলেন তিনি। ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে বোরেল বলেন, ‘সাহারার সীমান্ত মেক্সিকোর সঙ্গে আমাদের (যুক্তরাষ্ট্রের) সীমান্তের চেয়ে বড় হবে না।’ 
তিনি আরও জানান, ট্রাম্প তাকে বোঝাতে চান যে, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের চেয়ে সাহারায় স্পেনের দেয়াল নির্মাণ সহজ হবে। উল্লেখ্য, সাহারা মরুভূমিতে ট্রাম্পের প্রস্তাবিত দেয়ালকে অনেকেই ব্যঙ্গ করে 'দ্য গ্রেট ওয়াল অব আফ্রিকা' বলছেন।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়