সিরিয়ায় ইসরায়েলি গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত

সিরিয়ায় ইসরায়েলি গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত
সিরিয়ার কুনিত্রার অদূরে আল-হাযার উপশহরে একটি ইসরায়েলি গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত হয়েছে। অধিকৃত গোলান মালভূমির সঙ্গে এই এলাকাটির সীমান্ত রয়েছে। ইসরায়েলের একটি টিভি চ্যানেল এই খবর দিয়েছে।
টিভির খবরে বলা হয়েছে, ড্রোনটি সিরীয় ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে। সিরিয়ার সেনাবাহিনী এ খবরের সত্যতা স্বীকার করে বলেছে, বিধ্বস্ত ড্রোনটি তাদের কাছে রয়েছে। তবে সেনাবাহিনীর গুলিতে সেটি বিধ্বস্ত হয়েছে কি না তা স্পষ্ট করা হয়নি। 
সিরিয়ার সামরিক বাহিনী কুনিত্রা প্রদেশে অভিযান অব্যাহত রেখেছে। সেখানে সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। কুনিত্রায় সেনবাহিনীর অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করতেই ইসরায়েল সেখানে ড্রোন পাঠিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। 
ইসরায়েলের তাকফিরি সন্ত্রাসীদের সমর্থনে এ পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের সেনাবাহিনীর ওপর এ পর্যন্ত বহুবার হামলা চালিয়েছে। এছাড়া ইসরায়েল মাঝে মধ্যেই সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালায়।
বিডি প্রতিদিন/২০ জুন ২০১৮/আরাফাত

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়

পাকিস্তানে তালেবান ও সৌদি যুবরাজের বৈঠক!