ফের হাফিজ সাঈদকে নিরাপত্তা দিল পাকিস্তান

ফের হাফিজ সাঈদকে নিরাপত্তা দিল পাকিস্তান
ফাইল ছবি
জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদের জন্য ফের নিরাপত্তারক্ষী মোতায়েন করল পাকিস্তান। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার মুম্বই হামলার মাস্টারমাইন্ডের জন্যে এই বিশেষ নির্দেশ দিয়েছে। 
যদিও কয়েকমাস আগে পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশে হাফিজের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। তবে রবিবার এক সরকারি কর্মকর্তা বলেছেন, ‘হাফিজ সাঈদের ওপর প্রাণঘাতী হামলার আশঙ্কা আছে। সেই কারণেই পাঞ্জাব সরকারের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে ফের হাফিজের নিরাপত্তায় পুলিশকর্মীদের মোতায়েন করা হয়েছে।’
আর এই নির্দেশের পরেই আন্তর্জাতিক মহলের প্রশ্ন, যেভাবে এক জঙ্গিকে নিরাপত্তা দেওয়া হচ্ছে তাতে কি জঙ্গি কার্যকলাপে প্রশ্রয় দেওয়া হচ্ছে না? সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র হাফিজের মাথার দাম ১০০ কোটি মার্কিন ডলার ঘোষণা করেছে। জামাতকে বিদেশি জঙ্গি সংগঠন হিসেবেও ঘোষণা করা হয়েছে। তবে পাকিস্তানে একেবারে আরামেই আছেন এই জঙ্গি নেতা।

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়