হামলাকারীদের পিটিয়ে স্বামীকে বাঁচালেন স্ত্রী

হামলাকারীদের পিটিয়ে স্বামীকে বাঁচালেন স্ত্রী
হামলাকারীদের পিটিয়ে হটিয়ে দিয়ে স্বামীকে বাঁচালেন ভারতের হরিয়ানা প্রদেশের যমুনানগর গ্রামের এক নারী। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর তা ভাইরাল হয়েছে। 
ভিডিওতে দেখা যাচ্ছে, ওই নারীর স্বামী সংজ্ঞাহীন অবস্থায় মাটিতে পড়ে আছেন। দু-তিন জন লোক লাঠি হাতে তাকে মারছে। ওই মহিলা ছুটে গিয়ে লাঠি দিয়ে এক হামলাকারীকে মারেন। অন্য একজন তাকে মারতে উদ্যত হয়। কিন্তু তিনি সেই হামলা রুখে দেন। এরপর তিনি মাটি থেকে আরো একটা লাঠি তুলে নিয়ে স্বামীর দিকে ছুড়ে দেন। তাকে এভাবে রুখে দাঁড়াতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়। 
হাজার হাজার মানুষ এই ভিডিও দেখেছেন। প্রত্যেকেই এই নারীর সাহস ও বীরত্বের প্রশংসা করছেন।
ইত্তেফাক/ইউবি

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়