উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শুরু করা যেতে পারে’

‘উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শুরু করা যেতে পারে’
উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শুরু করা যেতে পারে, বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে পেন্স বলেন, আগে দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার আলোচনা হতে হবে। এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা হতে পারে। 
মাইক পেন্স বলেন, দীর্ঘদিনের শত্রু হিসেবে পরিচিত দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার একটা সম্পর্ক তৈরি হয়েছে। তাই উত্তর কোরিয়াকে যেমন চাপে রাখতে হবে, তেমনি দেশটির সঙ্গে কূটনৈতিক যোগাযোগও শুরু করতে হবে। তবে এ বিষয়ে শর্ত আরোপের বিষয়ে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র একমত। গত কয়েক মাস ধরে পরমাণু প্রকল্প নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বিরোধ বেড়েছে। 
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যেও বাকবিতণ্ডা হয়েছে। এরই মধ্যে তিনপক্ষের মধ্যে আলোচনার প্রসঙ্গ আনলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। পেন্স বলেন, আলোচনা চললেও উত্তর কোরিয়ার ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত রাখবে ওয়াশিংটন। তিনি আরো বলেন, দেশটি যতক্ষণ পরমাণু প্রকল্প থেকে সরে না আসবে ততক্ষণ পর্যন্ত চাপ প্রয়োগ করা হবে। আর উত্তর কোরিয়া যদি কথা বলতে চায় তাহলেই কেবল যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে। খবর রয়টার্স
ইত্তেফাক/আনিসুর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

ম্যারাডোনা এখন কলকাতায়