মৃত ভেবে সমাহিতর ১১ দিন পরেও কবরে জীবিত নারী!

মৃত ভেবে সমাহিতর ১১ দিন পরেও কবরে জীবিত নারী!
মৃত ভেবে এক নারীকে সমাহিত করার পর ১১ দিন তিনি ওই কবরে কফিনের ভেতর জীবিত ছিলেন বলে অভিযোগ উঠেছে। ব্রাজিলের রিয়াচও দাস নেভেসে ঘটেছে এ ঘটনা।
রোজংলা আলমেদিয়া দোস সান্তোস নামে ৩৭ বছর বয়সী ওই নারীকে ভুলবশত জীবিত সমাহিত করার আগে তার কফিন পেরেক দিয়ে এঁটে দেয়া হয়।
গণমাধ্যম সূত্রে জানা যায়, স্থানীয়রা ওই কবর থেকে চিৎকার শুনতে পান। এরপর রোজংলার পরিবারের সদস্যরা এসে কফিনটি আবার যখন খোলেন ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। ততক্ষণে সত্যিই মারা গেছেন তিনি।
মাটি থেকে রোজাংলার কফিন তোলার ভিডিওটিও জনসম্মুখে এসেছে। কফিনটি খোলার পর অনেকে বলতে শোনা যাচ্ছে অ্যাম্বুলেন্স ডাকার কথা। অন্যকেউ আবার ওই তরুণীর পায়ে হাত দিয়ে বলছেন, শরীর এখনও উষ্ণ আছে।
২৮ জানুয়ারি রোজাংলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরদিন তাকে সমাহিত করা হয়।
ফেব্রুয়ারির ৯ তারিখে কবরস্থানের আশপাশের মানুষেরা ওই নারীর পরিবারকে জানায় তারা কবর থেকে শব্দ পাচ্ছে।
সান্তোসের বোন ইসামারা আলমেইদা বলছেন, আমরা চিকিৎসকদের কাউকে দোষ দিতে চাই না, কোনো সমস্যাও করতে চাই না, কিন্তু আমরা পুরো বিষয়টা দেখেছি, কোনো মানুষকে মাটি দেয়ার ১১ দিন পরও তার দেহ উষ্ণ থাকবে- এটা কোনোভাবেই সম্ভব না।
ইত্তেফাক/ রেজা

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

ম্যারাডোনা এখন কলকাতায়