আফগানিস্তানে বিমান হামলায় ৮ জঙ্গি নিহত

আফগানিস্তানে বিমান হামলায় ৮ জঙ্গি নিহত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তাখার প্রদেশের ইয়াঙ্গি কালা জেলায় তালেবান জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে চালানো এক বিমান হামলায় বুধবার জঙ্গি গোষ্ঠীটির একজন প্রধান কমান্ডারসহ আট জঙ্গি নিহত হয়েছে। প্রাদেশিক পুলিশের মুখপাত্র আব্দুল খলিল আসির একথা জানান। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে ইয়াঙ্গি কালা জেলার বাজার ওমারি এলাকায় তালেবান জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী এ বিমান হামলা চালায়। এতে কুখ্যাত তালেবান কমান্ডার মোল্লা জিন্দানিসহ আট বিদ্রোহী নিহত হয়।’ সিনহুয়া।
ইত্তেফাক/সেতু

Comments

Popular posts from this blog

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

ম্যারাডোনা এখন কলকাতায়